মালদা

কোতুয়ালীর সতীচোরায় অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখি চড়ক পুজা

কোতুয়ালীর সতীচোরা মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখি চড়ক পুজা। শুক্রবার ১৩ ই বৈশাখ তেওরা পূজা উপলক্ষে চড়ক ঘোড়াকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এবিষয়ে চড়ক পুজা কমিটির উদ্যোক্তা সত্যম হালদার জানান, ১৩ই বৈশাখ তেওরা পূজা উপলক্ষে এদিন চড়ক পুজোর আয়োজন করা হয়। সেই মতো এদিনের এই চড়ক পুজো উপলক্ষে সাতকোরিয়া, বাহাপুর, কোতুয়ালী, বনিপুর সহ বিভিন্ন এলাকা থেকে ব্যবস্যায়িরা আসেন এই মেলায়। এই পুজো উপলক্ষে বহু মানুষের ঢল ছিল চোখে পরার মতো।